“দাম কত?”, “সাইজ আছে?”, “ডেলিভারি চার্জ কত?” — দিনে শতবার একই প্রশ্নের উত্তর দেওয়ার কাজ দিন AI Customer Support Agent-কে। বাংলা ও ইংরেজিতে, ২৪ ঘণ্টা, সাথে সাথে।
অনলাইন ব্যবসায় সবচেয়ে বেশি বিক্রি হারায় দেরিতে উত্তর দেওয়ার কারণে।
দাম, সাইজ, ডেলিভারি — দিনে শতবার একই উত্তর।
সকালে উত্তর দিতে দিতে কাস্টমার অন্য পেজ থেকে কিনে ফেলে।
শুধু মেসেজের উত্তর দিতে বাড়তি লোক রাখতে হয়।
অ্যাডে মেসেজ আসে, কিন্তু দেরিতে উত্তরে অর্ডার হয় না।
আপনার প্রোডাক্ট, দাম আর পলিসি শিখিয়ে দেওয়া হবে — এরপর সে আপনার মতো করেই উত্তর দেবে।
বিস্তারিত, দাম, সাইজ ও স্টক জানাবে।
ডেলিভারি চার্জ, সময় আর ক্যাশ অন ডেলিভারির তথ্য দেবে।
আপনার নিয়ম অনুযায়ী নাম-ঠিকানা নিয়ে অর্ডার কনফার্ম করবে।
সংযুক্ত সিস্টেম থেকে অর্ডার কোথায় আছে জানাবে।
কাস্টমার যে ভাষায় লিখবে, সেই ভাষায় উত্তর।
জটিল প্রশ্ন বা অভিযোগ আপনার টিমের কাছে পাঠাবে।
অটো-রিপ্লাই বট শুধু নির্দিষ্ট শব্দ ধরে উত্তর দেয়। সেকেন্ড ব্রেন AI প্রশ্ন বোঝে, আপনার তথ্য দেখে উত্তর দেয়, আর অর্ডারও নেয়।
← টেবিলটি পাশে স্ক্রল করুন →
| সাধারণ অটো-রিপ্লাই বট | রেডিমেড চ্যাটবট সফটওয়্যার | সেকেন্ড ব্রেন AI | |
|---|---|---|---|
| প্রশ্ন বোঝা | শুধু নির্দিষ্ট কি-ওয়ার্ড বা বাটন | আংশিক | যেভাবেই লিখুক বোঝে — বাংলা, ইংরেজি বা বাংলিশ |
| প্রোডাক্টের তথ্য | প্রতিটা উত্তর হাতে লিখে রাখতে হয় | সীমিত | Google Sheet বা আপনার স্টোর থেকে সরাসরি নেয় |
| অর্ডার নেওয়া | পারে না | কিছু ক্ষেত্রে | চ্যাটেই অর্ডার নিয়ে শিট বা স্টোরে সেভ করে |
| নিজের নিয়ম | না | টেমপ্লেটের মধ্যে সীমিত | আপনার ব্যবসার নিয়ম অনুযায়ী কাস্টম তৈরি |
| চ্যানেল | প্রতিটা আলাদা | প্ল্যান অনুযায়ী | একই AI — মেসেঞ্জার, WhatsApp, ওয়েবসাইট |
| খরচ | কম | ডলারে, ইউজার বা মেসেজ অনুযায়ী বাড়ে | টাকায়, নির্দিষ্ট মাসিক প্যাকেজ |
এর পেছনের প্রযুক্তি: সেকেন্ড ব্রেন AI তৈরি হয় n8n দিয়ে — বিশ্বজুড়ে ব্যবহৃত একটি অটোমেশন প্ল্যাটফর্ম — সাথে আধুনিক AI মডেল। তাই আপনার AI কোনো রেডিমেড টেমপ্লেটে আটকে থাকে না। আপনার প্রোডাক্ট, নিয়ম আর সিস্টেম অনুযায়ী তৈরি হয়, আর ব্যবসা বাড়লে নতুন কাজ যোগ করা যায় — যেমন অর্ডার ফলো-আপ, রিভিউ চাওয়া বা রিপোর্ট পাঠানো।
টেকনিক্যাল কিছু জানার দরকার নেই — সেটআপের পুরো কাজ আমাদের।
মেসেজ দিন। আপনার পেজের প্রোডাক্ট দিয়ে একটা ডেমো বানিয়ে দেখাব।
আপনার প্রোডাক্ট, দাম, ডেলিভারি পলিসি দিয়ে AI-কে ট্রেনিং দিয়ে পেজে যুক্ত করব।
AI কাজ শুরু করবে। আমরা নিয়মিত উত্তর চেক করে আরও উন্নত করব।
যাদের পেজে বা ওয়েবসাইটে প্রতিদিন অনেক মেসেজ আসে।
একবার সেটআপ ফি + মাসিক সাপোর্ট চার্জ। কোনো লুকানো খরচ নেই।
* AI ব্যবহারের খরচ মেসেজের পরিমাণের ওপর নির্ভর করে — ডেমোর সময় আপনার পেজ দেখে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হবে।
কথা অনুযায়ী সার্ভিস ডেলিভারি না হলে বা আপনি সন্তুষ্ট না হলে টাকা ফেরত। আপনার কোনো ঝুঁকি নেই — আগে ফ্রি ডেমো দেখুন, তারপর সিদ্ধান্ত নিন।
আরও কিছু জানার থাকলে মেসেঞ্জারে জিজ্ঞেস করুন।
AI শুধু আপনার দেওয়া প্রোডাক্ট ও পলিসির তথ্য দিয়ে উত্তর দেয়। যে প্রশ্নের উত্তর সে জানে না, সেটা আপনার টিমের কাছে পাঠিয়ে দেয়। শুরুর দিকে আমরা নিয়মিত উত্তর চেক করে উন্নত করি।
সাধারণত ৩–৭ কার্যদিবস, প্রোডাক্ট সংখ্যা আর কোন কোন চ্যানেল যুক্ত হবে তার ওপর নির্ভর করে।
রুটিন প্রশ্নের চাপ অনেক কমে যাবে। তবে জটিল প্রশ্ন, অভিযোগ বা বিশেষ অর্ডারের জন্য একজন মানুষ থাকা ভালো — AI সেগুলো তার কাছেই পাঠাবে।
হ্যাঁ, শুধু ফেসবুক পেজ দিয়েই শুরু করা যায়। প্রোডাক্টের তথ্য আমরা Google Sheet-এ সাজিয়ে AI-কে শেখাব।
প্রোডাক্ট লিস্ট আপডেট করলেই AI নতুন তথ্য দিয়ে উত্তর দেবে। দরকার হলে আমরাই আপডেট করে দিই।
bKash, Nagad বা ব্যাংক ট্রান্সফারে পেমেন্ট করা যাবে। বিস্তারিত মেসেঞ্জারে জানিয়ে দেওয়া হবে।
মেসেঞ্জারে “AI Support” লিখুন — আমাদের AI এজেন্ট নিজেই আপনার সাথে কথা বলবে। এটাই লাইভ ডেমো।
মেসেঞ্জার ব্যবহার করেন না? WhatsApp-এ লিখুন →